কেমন ছিল “কিং” এর টাইটেল রিভিল?দর্শকদের প্রতিক্রিয়াই বা কি?

ফারহান তানভীর :

বলিউডের বাদশাহ আবার ফিরেছেন- তবে এবার আরও ভয়ংকর, আরও দাপুটে, আরও রাজকীয় রূপে। গতকাল শাহরুখ খানের জন্মদিনের দিনে উন্মোচিত হয়েছে তাঁর নতুন ছবি ‘King’-এর টাইটেল রিভিল ভিডিও। মাত্র এক মিনিট এগারো সেকেন্ডের মধ্যেই স্পষ্ট হয়ে গেল -এটা শুধু একটা সিনেমা নয়, এটা এক রাজা’র ঘোষণা-আমি ফিরে এসেছি।

কিং সিনেমায় শাহরুখ খানের লুক – কোলাজ

ভিডিওর প্রথম সেকেন্ডেই বাজে শাহরুখের ভয়েস-গভীর, কাঁপন ধরানো এক গর্জিত কন্ঠে বলেন-“কিতনে খুন কিয়ে,ইয়াদ নেহি।আচ্ছে লোক থে ইয়া বুড়ে কাভি পুছা নেহি।বাস উনকি আখোমে এহসাস দেখা ইয়ে উনকি আখরি সাস হে।ওর মে উসকি ওজাহ!” তাঁর মুখে ছিল ঠান্ডা হাসি, চোখে মৃত্যুসম স্থিরতা। এক মুহূর্তেই বোঝা যায়, এই চরিত্র নায়ক নয়, কিং-এক রাজা যাকে ভয়, ভালোবাসা আর সম্মান তিনটাই ঘিরে রেখেছে। ব্যাকগ্রাউন্ডে অনিরুদ্ধের তৈরি ইলেকট্রনিক স্কোর, ড্রামের সাথে মিশে এক অদ্ভুত এনার্জি তৈরি করেছে, যেটা ডনের রহস্য, পাঠানের শক্তি আর জওয়ানের আগুন-সবকিছুকে একসাথে মিশিয়ে দিয়েছে।ধোঁয়া, বিস্ফোরণ আর আগুনে ভরা কিছু অ্যাকশন দৃশ্যেই যেন প্রকাশ পেয়েছে ছবির স্কেল। শাহরুখকে দেখা গেছে রক্তমাখা মুখে, ধূসর চুলে, চোখে হালকা ক্লান্তি কিন্তু তাতে ভয় নেই-বরং শান্ত এক দাপট। তাঁর হাঁটায় একধরনের নীরব আত্মবিশ্বাস, যেটা অনেক যুদ্ধ জেতা মানুষের চোখে দেখা যায়। আর সেই দৃশ্যেই পর্দায় ভেসে ওঠে শব্দটা-KING।

টাইটেল রিভিল ভিডিও এর অংশ – কোলাজ

গতকাল ভিডিওটি একযোগে ছাড়া হয় শাহরুখ খান,গৌড়ি খান,অনিরুদ্ধ,রেড চিলিজ,সিদ্ধার্থ সহ সকল সিনেমার সঙ্গে যুক্ত সকল কলাকৌশলীর ব্যক্তিগত সোশ্যাল সাইট থেকে।প্রকাশের পর থেকেই ভক্তদের মাঝে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়।এদিক থেকে পিছিয়ে পড়েনি তারকারাও।অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও ভিডিওটি শেয়ার দিয়ে শুভ কামনা জানিয়েছেন কিং খানকে।

টাইটেল ভিডিওর পাশাপাশি এই সিনেমার কাস্টিং নিয়েও শুরু হয়েছে উত্তেজনা। শাহরুখ খানের সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি,জিশু সেনগুপ্ত,রাঘব জুয়াল,অর্জুন দাস এমনকি তাঁর মেয়ে সুহানা খানও। একসাথে এত বড় কম্বিনেশন অনেক দিন বলিউড দেখেনি। প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ-মানে ‘পাঠান’-এর টিমই এবার আরও বড় পরিসরে খেলতে নামছে।

কিং এর কাস্টিং প্যানেল – সিনেগল্পের ফেসবুক থেকে

মিউজিক টিমটাও যেন এক উৎসব। অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড স্কোরের সঙ্গে গানে থাকছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শিল্পা রাও, উদিত নারায়ণ, বিশাল মিশ্র। সবচেয়ে বড় চমক-বিশ্ববিখ্যাত গায়ক এড শিরান গাইবেন একটি ইংরেজি ট্র্যাক, যা তৈরি হচ্ছে সিনেমার গ্লোবাল ভার্সনের জন্য। এই সহযোগিতাই প্রমাণ করে ‘King’ শুধু ভারতীয় দর্শক নয়, পুরো বিশ্বের স্ক্রিন দখলের জন্য তৈরি।

কিং এর মিউজিক গ্রুপ – সিনেগল্পের ফেসবুক থেকে

সিনেমার অফিশিয়ালি বাজেট এখনো প্রকাশ করা হয়নি, কিন্তু ইন্ডাস্ট্রি বলছে এটি হতে যাচ্ছে শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্ট। যার শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, মুক্তি পাবে ২০২৬ সালে।

‘King’ টাইটেল রিভিলের এক মিনিটে যা দেখা গেল তা শুধু শাহরুখ খানের রিটার্ন নয়, তাঁর রাজত্বে পুনর্জন্ম। ভয়েস, লুক, অ্যাকশন, মিউজিক-সব কিছুতেই তাঁর সেই কিংসাইজ ভাইব ছিল। শেষ মুহূর্তে যখন ধোঁয়ার ভেতর থেকে তিনি এগিয়ে এসে ক্যামেরার দিকে তাকান, তখন বোঝা যায়-বলিউডে আবার রাজা ফিরেছে। আর এবার তিনি শুধু রাজত্ব করতে নয়, ইতিহাস নতুন করে লিখতে এসেছেন।এখন দেখার বিষয় দর্শকের চাহিদা কতটা মেটাতে পারে এই সিনেমা।নতুন ইতিহাস গড়বে নাকি দুমড়ি খেয়ে পড়বে বক্স অফিসে!