আগমন ঘটেছে বাংলা নতুন বছরের! ভক্তদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তারকারা?কেমন ছিল তাদের বৈশাখ উৎযাপন?

ফারহান তানভীর :

পহেলা বৈশাখ মানেই রঙ, আনন্দ এবং বাঙালিয়ানা-আর এই উৎসবের আবহে শোবিজ তারকারাও নিজেদের ভিন্ন ভিন্ন বাঙালি সাজে প্রতি বছরই তুলে ধরেন নতুন বছরের উচ্ছ্বাস। এ বছরও অবশ্য তার ব্যতিক্রম হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে অপু বিশ্বাস থেকে শুরু করে আরিফিন শুভ সবাই হাজির হয়েছিলেন পুরোপুরি বাঙালি হয়ে।

ছবিতে অভিনেত্রী অপু বিশ্বাস

বৈশাখের এই রঙিন উৎসবে অপু বিশ্বাস হাজির হয়েছিলেন একেবারে ঐতিহ্যবাহী এবং আধুনিক ছোঁয়ার সংমিশ্রণে। তার পরনে ছিল সাদা রঙের একটি শাড়ি, যার ওপর লাল, নীল ও কমলা রঙের বিভিন্নি কারুকার্য। শাড়ির নীল পাড়ের সঙ্গে মিল রেখে গাঢ় নীল ব্লাউজ এবং হাতে লাল-হলুদ রঙের রুলি ও চুড়িও বাদ যায়নি।শুধু যে সাজেই নজর কেড়েছেন তা নয়,ক্যাপশনে লিখেছিলেন- নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা!শুভ নববর্ষ…

ছবিতে মুশফিক আর ফারহান

অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানও হাজির হয়েছিলেন এক ধরনের শৈল্পিক ভঙ্গিতে। সাদা রঙের কারুকাজ ও তার ওপর বড় করে আঁকা বাঘের ছবি এবং রঙিন ফুলের নকশা করা পাঞ্জাবি পড়ে ফারহান যেন চেয়েছিলেন বৈশাখের প্রাণশক্তিকেই তুলে ধরে। তিনিও জানিয়েছন-শুভ নববর্ষ ১৪৩৩!

ছবিতে কেয়া পায়েল

রঙিন ও প্রাণবন্ত উপস্থিতি নিয়ে হাজির হয়েছিলেন জাতির ক্রাশ খ্যাত অভিনেত্রী কেয়া পায়েল। মেয়েদের কাছে বৈশাখ অর্থই যদিও রঙিন শাড়ি তবে তার পরনে ছিল বিভিন্ন রঙ মিশ্রিত নকশার একটি কামিজ। উজ্জ্বল হলুদ ওড়নার সঙ্গে হাতে হালকা নীল ও হলুদ চুড়ি এবং আঙুলে বেগুনি রঙের বড় আংটি পড়ে সব মিলিয়ে একটু ব্যতিক্রমি ভাবেই বৈশাখকে আগমন জানিয়ে লিখেছেন-শুভ নববর্ষ।

ছবিতে আরেফিন শুভ

এবার অবশ্য আরিফিন শুভ বেশ আলোচনায় ছিলেন তার বৈশাখী সাজের জন্য। সাদা হাফ হাতা টি-শার্টের ওপর রঙিন কাজ করা কটি ছিল তার গায়ে।সাথে বড় বড় চুল এবং দাড়ি তার লুককে আরো বেশিই দৃষ্টিনন্দন করে তুলেছিল। চোখে ছিল উৎসবমুখর রঙিন চশমাও। আর এগুলোর সাথে গলায় পাথরের মালা যেন পুরো সাজকেই পরিপূর্ণ করে তুলেছিল।তিনিও জানিয়েছেন -শুভ নববর্ষ ১৪৩৩।

ছবিতে বিদ্যা সিনহা মিম

আজকের সবশেষ আয়োজনে আছেন শোবিজের আরেক জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম।গোলাপি ও কমলা রঙের শাড়ি এবং গাঢ় গোলাপি স্লিভলেস ব্লাউজে পুরো বাঙালি হয়েই এসেছিলেন তিনি। নতুন দিনের আলোয় নতুন স্বপ্ন শুরুর বার্তা দিয়ে তিনিও বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।