অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ববি, ছবিতেই মিলছে আভাস!

ফারহান তানভীর :

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী ববিকে সবশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ সিনেমায়, গত বছরের ঈদে। এরপর থেকে নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও তিনি ছিলেন ভক্ত-অনুরাগীদের আলোচনায়। এর পেছনে মূল কারণ ববির অস্ট্রেলিয়া সফর এবং সেখানকার রঙিন ছবিগুলো।

সুইমিং কস্টিউমে ববি হক

গত জুনে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন ববি। আত্মীয়স্বজনের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে সিডনির রাস্তাঘাট, প্রাকৃতিক সৌন্দর্য আর ঘুরে বেড়ানোর মুহূর্ত-সবই ধরা পড়েছে তাঁর ছবিতে।

অভিনেত্রী ববির ইন্সটাগ্রাম থেকে

ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করা প্রতিটি ছবিই ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। কেবল অস্ট্রেলিয়ায় তোলা ছবিগুলোতেই এসেছে ১৭ হাজারের বেশি প্রতিক্রিয়া।

ববির ইন্সটাগ্রাম থেকে

দীর্ঘ সফর শেষে ববি দেশে ফিরেছেন চলতি মাসের ৩ তারিখে। ফিরেই আবারও চমকে দিয়েছেন নতুন ছবিতে। সুইমিংপুলে তোলা সর্বশেষ ফটোশুট ঘিরে চলছে তুমুল আলোচনা।

নতুন রুপে ববি,ইন্সটাগ্রাম থেকে

ভক্তরা বলছেন, ববি যেন প্রতিবারই নতুন লুকে হাজির হন এবং ছবির মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দেন।

ববি হকের বোল্ড লুক

অভিনয়ের দিক থেকেও সুখবর আছে ববির ভক্তদের জন্য। মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত ‘বেঈমান’ ও ‘বউ’ সিনেমা দুটি। এছাড়া চলতি মাসেই তিনি শুরু করবেন বদিউল আলম পরিচালিত নতুন ছবি ‘তছনছ’-এর শুটিং।

ইন্সটাগ্রাম থেকে নেয়া ববি হকের ছবি

অস্ট্রেলিয়া সফর শেষ হলেও ছবির ফ্রেমে বন্দি ববির সেই ভ্রমণ এখনো ভক্তদের মনে রঙ ছড়াচ্ছে। আর দেশে ফিরে একের পর এক নতুন ছবির পোস্ট প্রমাণ করছে-ববি আছেন, ছিলেন, থাকবেন ভক্ত-অনুরাগীদের আলোচনায়।

Leave a Comment