মেহেদী হাসান :
বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন তাঁর জীবনের এক টুকরো মায়াময় স্মৃতি।

ছবিগুলোয় দেখা যাচ্ছে তাঁকে, পরনে দু’টি ঐতিহ্যবাহী শাড়ি-যেগুলোর বয়স ৪৫ বছর!

এই দুটোই তাঁর মায়ের বিয়ের ও বৌভাতের শাড়ি, যেগুলো কিনেছিলেন জয়ার বাবা কলকাতা থেকে।

জয়া লিখেছেন, “সোনার সুতোয় কাজ করা এই শাড়িগুলো এখনো যেন নতুন বিবাহের গন্ধে ভরপুর। ছোটবেলায় আমি আর বোন, কে কোনটা পরব তাই নিয়ে কত তর্ক করেছি!”

মৌসুমী ভৌমিকের গানের সেই লাইন-“কিছু ফেলতে পারি না”-উদ্ধৃত করে জয়া বলেন, মায়ের প্রতিটি শাড়ির সঙ্গেই জড়িয়ে আছে এক টুকরো ইতিহাস, এক অদ্ভুত মায়া।

সম্প্রতি তিনি বিশেষ আয়োজন করে এই দুই শাড়ি পরে ফটোশুট করেছেন।

ছবিগুলোয় একসঙ্গে ধরা দিয়েছে সময়, স্মৃতি আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন।