ফারহান তানভীর
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলাদেশেও সমানভাবে আলোচিত। শাকিব খানের সঙ্গে রায়হান রাফীর তুফান ছবির পর এবার তিনি আলোচনায় এসেছেন নতুন গান “চোখের নীলে” দিয়ে।

শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ছবির এ গানে প্রথমবার টু-পিস বিকিনিতে ধরা দিলেন মিমি।

তিনি জানান, “দিনরাত এক করে যেভাবে ওজন ঝরাতে হয়েছে, কায়িক পরিশ্রম করতে হয়েছে, এখন ভাবলে সেটা কান্না পাওয়ার মতো।

তিনি এও বলেন,”আমি এর জন্য কোনো সাপ্লিমেন্ট বা ইনজেকশনের ব্যবহার করিনি। সেটা করলে পথটা সহজ হতো।”শিবু দা’র একটা কথাতেই বিকিনি পরতে রাজি হয়ে যাই।

গানটি চিত্রায়িত হয়েছে থাইল্যান্ডে।

মিমি আরও বলেন, “মাকে অনেক বুঝিয়ে রাজি করাতে হয়েছে।”তবে সহ-অভিনেতা আবীর থাকায় শুটিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন।

আসন্ন দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে তাঁর এই আলোচিত সিনেমা “রক্তবীজ ২।“
ছবির উৎস:- অভিনেত্রীর ইন্সটাগ্রাম