ঢাকায় হানিয়া আমির: ইনস্টাগ্রাম মাতালেন বাংলায় ভালোবাসা জানিয়ে!

ফারহান তানভীর :

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন ঢাকায়। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে দিন দুয়েকের জন্য তিনি রাজধানীতে অবস্থান করছেন।

হানিয়া আমিরের ইন্সটাগ্রাম থেকে

ঢাকায় আসার পর থেকেই ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন এই তারকা। কপালে টিপ, কানে দুল পরে দেওয়া ছবিতে ব্যাকগ্রাউন্ডে বাজছে কোক স্টুডিও বাংলার আলোচিত গান ‘বাজি’।

হানিয়া আমিরের ইন্সটাগ্রাম থেকে

এমনকি ইনস্টাগ্রামে বাংলায় লিখেছেন, “আমি তোমাকে ভালোবাসি”-যা মুহূর্তেই ভক্তদের হৃদয় জয় করেছে।

হানিয়া আমিরের ইন্সটাগ্রাম থেকে

মাত্র ১৭ ঘণ্টায় পোস্টটিতে লাইক পড়েছে প্রায় আড়াই লাখ, মন্তব্য এসেছে তিন হাজারের বেশি।

হানিয়া আমিরের ইন্সটাগ্রাম থেকে

ঢাকায় এসে হানিয়াকে ফুল উপহার দেওয়া হলে সেই ফুল চুলে গুঁজে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন তিনি।

হানিয়া আমিরের ইন্সটাগ্রাম থেকে1হানিয়া আমিরের ইন্সটাগ্রাম থেকে

মাত্র ২৮ বছর বয়সেই হানিয়া আমির ইনস্টাগ্রামে ১ কোটি ৩৫ লাখের বেশি অনুসারী অর্জন করেছেন।

জনপ্রিয়তা ছাড়াও তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ৪৩ কোটি রুপি। ঢাকায় তাঁর এই সফর ভক্তদের কাছে এক আনন্দঘন চমক হয়ে এসেছে।

Leave a Comment