টলিউড সুপারস্টার জিৎ আজ পা রাখলেন ৪৭ এ..

ফারহান তানভীর :

আজ টলিউডে উৎসবের দিন। ১৯৭৮ সালের ৩০ নভেম্বর, কলকাতায় জন্ম নেওয়া জিতের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই তার বাড়ির সামনে ভক্তদের ভিড় জমে উঠেছে। হাতে পোস্টার, ব্যানার, স্কার্ফ-কেউ পুরোনো হিট ছবির গান বাজাচ্ছে, কেউ আবার “বস রিটার্নস” টাইপ স্লোগান তুলছে। আর এই পুরো ঘটনাটার লাইভ দেখা গেছে অভিনেতা জিতের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই। দুই দশকের বেশি সময় ধরে যে অভিনেতা বাংলা বাণিজ্যিক সিনেমাকে ধরে রেখেছেন, তার জন্মদিনে এমন দৃশ্য অস্বাভাবিক নয়।

অভিনেতা জিৎ – ইন্ডিয়ান নিউজ

জিতের ক্যারিয়ার নিয়ে বিশ্লেষণে একটাই সত্য বারবার ফিরে আসে-বাংলা ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকভাবে ব্যবসাসফল ছবি দেওয়ার রেকর্ড তার মতো আর কারও নেই। ৫৬টি ছবির মধ্যে ৩১টি সফল, ২৫টি হিট, ১৩টি ব্লকবাস্টার-স্থানীয় ইন্ডাস্ট্রির সীমাবদ্ধতা মাথায় রাখলে এটা প্রায় অবিশ্বাস্য।

২০০২ সালে “সাথী”-অল টাইম ব্লকবাস্টার,দিয়েই যাত্রা শুরু। এরপর নাটের গুরু, চ্যাম্পিয়ন, সঙ্গী, বন্ধন, যুদ্ধ, শুভদৃষ্টি-প্রায় টানা এমন সব ছবি, যেগুলো ২০০০-এর দশকে বাংলা সিনেমার বক্স অফিস ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখে। মাঝেমধ্যে ক্রান্তি, পিতৃভূমি বা কৃষ্ণকান্তের উইল-এর মতো ফ্লপ এসেছে, তবে হোঁচটের পরই সে আরও জোরে ফিরে এসেছে-ওয়ান্টেড, জোশ, দুই পৃথিবী, শত্রু-প্রতিটি ছবি বক্স অফিসে বড় ব্যবধান তৈরি করেছে।

বেলকনি থেকে ভক্তদের দেখছেন জিৎ – ফেসবুক

২০১২-১৩ সাল থেকে শুরু হয় তার ক্যারিয়ারের দ্বিতীয় উত্থান। আওয়ারা( অল টাইম ব্লকবাস্টার), তারপর 100%)লাভ,বস,বচ্চন,গেম ক্রমাগত হিট ওপেনিং। এই সময়েই “গ্যারান্টিযুক্ত ওপেনিং” ট্যাগটা তার সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়। একুশ শতকে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ওপেনিং, দ্বিতীয় সর্বোচ্চ টানা হিট রান, ₹৫-৬ কোটি নেট আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থান-এসবই তার বাণিজ্যিক শক্তির প্রমাণ।

নায়কের জন্মদিন উপলক্ষে ভক্তদের উল্লাস – ফেসবুক

সাম্প্রতিক বছরগুলোতে চেঙ্গিস আবার মনে করিয়ে দেয়-জিত এখনো প্যান-ইন্ডিয়া রিলিজ টেনে আনার মতো বাজার মূল্য ধরে রেখেছে। যদিও মানুষ এবং বুমেরাং প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবুও তার তারকা-শক্তি অক্ষত।অফ-স্ক্রিনে জিতের লো-প্রোফাইল স্বভাব, কম কথায় কাজ করা, এবং নতুনদের প্রতি সহায়তা-এসবই তাকে দর্শকের চোখে আরও পজিটিভ করে তোলে।

অভিমান সিনেমার শ্যুটিং সেটে জিৎ – ইন্ডিয়ান নিউজ

এদিকে জিতের পরবর্তী সিনেমা ঘিরে টলিউডে ইতোমধ্যে গুঞ্জন-যার নাম ঠিক হয়েছে”কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত।”সবাই এখন ভাবনায় আছে তিনি কি বিপ্লবীর চরিত্রে ফিরছেন, নাকি রিভেঞ্জ-ড্রিভেন ডাকাতের রোলে?তবে ইন্ডাস্ট্রির ভেতরকার অনেকে বলছেন, এটা তার ক্যারিয়ারের পরবর্তী বড় টার্নিং পয়েন্ট হতে পারে।আর আজ তাঁর জন্মদিনেই প্রকাশ পেয়েছে সেই সিনেমার ট্রেইলার।

আজকের ভক্ত সমাগম প্রমাণ করে-বাংলা সিনেমায় যদি “রিয়াল স্টার পাওয়ার” নামের কোনো ধারণা থাকে, সেটার সবচেয়ে শক্ত উদাহরণ এখনো জিতই।রুপালি জগতের পক্ষ থেকে জানাই,শুভ জন্মদিন জিৎ।