‘ক্রিমসন অবসেশন’লুকে জয়াকে ঘিরে আলোচনায় ভক্তরা!

ফারহান তানভীর :

জয়া আহসানের বছরটা দারুণ কাটছে। বাংলাদেশ ও ভারতে এরই মধ্যে তাঁর কয়েকটি ছবি মুক্তি পেয়েছে, আসছে নতুন সিনেমা ‘ফেরেশতে’।

জয়া আহসানের ফেসবুক থেকে

১২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও হল সংক্রান্ত জটিলতার কারণে তা এক সপ্তাহ পিছিয়ে ১৯ সেপ্টেম্বর আসছে ছবিটি।

জয়া আহসানের ফেসবুক থেকে

পূজার উৎসব ঘিরে দেশের সব সিনেপ্লেক্সে একযোগে মুক্তি পাবে সিনেমাটি। ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত এ ছবিতে প্রান্তিক মানুষের জীবনের গল্প তুলে ধরা হয়েছে।

জয়া আহসানের ফেসবুক থেকে

চরিত্রটি জয়ার কাছে ছিল চ্যালেঞ্জিং, তবে পুরো টিমের সহযোগিতায় কাজ শেষ করতে পেরেছেন তিনি।

জয়া আহসানের ফেসবুক থেকে

এরই মধ্যে নতুন এক ফটোশুটে ভিন্ন লুকে হাজির হয়ে আলোচনায় এসেছেন জয়া ।পাশাপাশি আরেকটি সুখবরও জানিয়েছেন তিনি-তৃতীয়বারের মতো বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হয়েছেন।

জয়া আহসানের ফেসবুক থেকে

দায়িত্বকে তিনি দেখছেন এক বিশাল সম্মান ও প্রতিশ্রুতি হিসেবে। টেকসই উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে আগামী বছরগুলোতে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেত্রী।

Leave a Comment