কুমার শানু বিবাহিত জেনেও সম্পর্কে জড়িয়েছিলেন এই বলিউড নায়িকা!

ফারহান তানভীর :

গান গেয়ে উপমহাদেশ কাঁপিয়েছেন। তার গান মানেই অন্যরকম মাদকতা। তার গান শুনলে মন ভালো হয়ে যায়। বলা হচ্ছে কিংবদন্তী গায়ক কুমার শানুর কথা। আশির দশকের শেষ দিকে হিন্দী ছবিতে গান গাওয়া শুরু করেন। ১৯৮৮ সালে ‘হিরো হীরালাল’ ছবিতে প্রথম গান করেন কুমার শানু। আস্তে আস্তে বলিউডের বিখ্যাত সংগীত পরিচালকরা তাকে দিয়ে গান করাতে থাকেন। ভারত তথা এই উপমহাদেশে এমন মানুষ কমই আছে যারা কুমার শানুর গানের প্রেমে পড়েননি। গোটা নব্বই দশক শ্রোতাদের যাদু করে রেখেছিলেন ।

কুমার শানু। ছবি – আইএমডিবি

তার গান ছাড়া যেন ছবি চলেই না! শুধু ভারত নয়, বাংলাদেশের ছবিতেও অসংখ্য গান গেয়েছেন কুমার শানু। প্রখ্যাত সুরকার আলম খানের গানেই বাংলাদেশের ছবিতে প্লেব্যাকে যাত্রা শুরু হয় বলিউডের তুমুল জনপ্রিয় ও পরপর পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার জেতা গায়ক কুমার শানুর।১৯৮৫ সালে শিবলি সাদিক পরিচালিত ‘তিন কন্যা ছবিতে একটি প্লেব্যাক করেন কুমার শানু। ওই গানটি গাওয়ার কথা ছিল বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের। তুমুল ব্যস্ততার কারণে এন্ড্রু কিশোর সময় দিতে পাচ্ছিলেন না। এরপর ওই গানটি করানোর জন্য কুমার শানুর কথা ভাবা হয়।

কুমার শানু। ছবি – ইন্ডিয়া ফোরামস

সে সময় তার নাম ছিল কেদারনাথ ভট্টাচার্য। এর দুই বছর পর বলিউডে ডাক পান কেদারনাথ। ১৯৮৭ সালে সংগীত পরিচালক ও গায়ক জগজিত সিং হিন্দি ছবি আন্ধিয়াতে গাওয়ার জন্য কেদারনাথকে প্রস্তাব দেন।মুম্বাইয়ের কল্যাণজি-আনন্দজি ‘যাদুকর’ চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ দেন কুমার শানুকে। তখনই তার নাম কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু করার প্রস্তাব রাখা হয়। কেদারনাথও আপত্তি করেননি। এরপর শুরু হয় কুমার শানুর ছুটে চলা।

কুমার শানু। ছবি – বাংলা ট্রিবিউন

একটা সময় বলিউডের বিখ্যাত সংগীত পরিচালক নাদিম শ্রাবন কুমার শানুর খোঁজ পেয়ে যান। তাঁকে দিয়ে আশিকি সিনেমার গান গাওয়ান। আশিকি সিনেমা শুধু গানের জন্য সুপারহিট হয়। সে সময় সবার মুখে মুখে ছিল আশিকি সিনেমার গান। ১৯৯০ সালেই মুক্তি পায় মহেশ ভাট পরিচালিত ‘জুর্ম’ ছবিটি। এই ছবিতে অভিনয় করেছিলেন বিনোদ খন্না, মীনাক্ষি শেশাদ্রি, সঙ্গীতা বিজলানির মতো তারকারা। ‘জুর্ম’ ছবিতে ‘যব কোয়ি বাত বিগড় যায়ে’ গানটি দারুণ জনপ্রিয় হয়েছিল। গানটি গেয়েছিলেন কুমার শানু এবং সাধনা সারগম। ছবিটির প্রিমিয়ারের সময় বলিউড তারকাদের মনে ধরেছিল গানটি। কুমার শানুর কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছিলেন ছবির নায়িকা মীনাক্ষি। প্রিমিয়ারের সময়ই গায়ক-নায়িকার একান্তে কথা হয়।

বলিউড অভিনেত্রী মীনাক্ষি

কুমার শানুকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেন মীনাক্ষি। সেই সময় কুমার শানু বিবাহিত ছিলেন। বলিউডে পা রাখার আগেই রিতা ভট্টাচাযের সঙ্গে বিবাহবন্ধনে হন কুমার শানু। শোনা যায়, বিয়ের পর অভিনেত্রী কুনিকা লালের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন কুমার শানু। অবশ্য সেই সম্পর্ক বেশি দিন টেকেনি।১৯৯০ সালে যখন ‘জুর্ম’ ছবিটি মুক্তি পায়, সেই সময় কুমার শানু এবং রিতা ইতিমধ্যে বিয়ের দশ বছর পার করে ফেলেছেন। একটা সময় মীনাক্ষি তাঁর মনের কথা জানান কুমার শানুকে। তারও মীনাক্ষির প্রতি ছিল গভীর ভালো লাগা। কুমার শানু যে বিবাহিত ছিলেন তা জেনেই তাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন মীনাক্ষি। তিন বছর লোকচক্ষুর আড়ালে কুমার শানু এবং মীনাক্ষী প্রেম করেন। কুমার শানুর এই বিবাহবহির্ভূত সম্পর্কের ব্যাপারে জানতে পেরে যান তার সচিব। সেই সময়ই কুমার শানু এবং মীনাক্ষির সম্পর্কের কথা সচিবই জানান কুমার শানুর স্ত্রী রিতাকে। স্বামীর পরকীয়ার কথা শুনে উত্তেজিত হয়ে পড়েন রিতা। মীনাক্ষির সঙ্গে কুমার শানুর সম্পর্কের জন্য অভিনেত্রীকেই দায়ী করেন তিনি। তিনি কুমার শানু এবং মীনাক্ষির সম্পর্কের কথা সবাইকে জানান। একজন বিবাহিত পুরুষের সংসার ভাঙছেন বলে সবাই মীনাক্ষিকেই দোষ দিতে থাকেন। সংসার ভাঙার অভিযোগে কাজের প্রস্তাবও কমে যায় মীনাক্ষির। এক সময় নির্মাতারা মীনাক্ষিকে অভিনয়ের প্রস্তাব দেওয়াই বন্ধ করে দেন।মীনাক্ষির সঙ্গে পরকীয়া সম্পর্কের কথা জানাজানি হওয়ার পর কুমার শানুর সংসারেও ভাঙন শুরু হয়। অবশেষে ১৯৯৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। ছবিতে আর কাজ পাচ্ছিলেন না বলে মীনাক্ষিও বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৫ সালে আমেরিকার একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মীনাক্ষি।

কুমার শানু ও মীনাক্ষি

অন্য দিকে, প্রথম বিয়ে ভাঙার পর সালোনিকে বিয়ে করেন কুমার শানু। প্রথম পক্ষের তিন সন্তান এবং দ্বিতীয় পক্ষের দুই সন্তান রয়েছে কুমার শানুর। মীনাক্ষি বর্তমানে টেক্সাসে থাকেন। অভিনয়জগতের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।প্রথম স্ত্রীকে ডিভোর্স দেয়ার পর সেই ঘরের সন্তানদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না কুমার শানুর। এমনকি তাঁদের ছেলে জানের সঙ্গে ২৭ বছর ধরে কোনো সম্পর্ক ছিল না তার। বর্তমানে প্রথম স্ত্রীর সন্তানেরা তাদের মায়ের সঙ্গেই রয়েছেন। কুমার শানুর বর্তমান স্ত্রী সালোনি ভট্টাচার্যর ঘরে রয়েছে দুই মেয়েন শ্যানন এবং আনা। কুমার শানুর মেয়ে শ্যানন কুমার শানু এখন দাপিয়ে বেড়াচ্ছেন মার্কিন মুলুক। তিনি একজন মার্কিন-ভারতীয় গায়িকা হিসেবে মাত্র ১৮ বছর বয়সেই পেয়েছেন ব্যাপক সফলতা। তাদেরকে নিয়েই এখন কুমার শানুর সংসার।