“শাকিব খান” নামটা আমার হওয়ার কথা ছিল- বললেন, শাকিল খান

মেহেদী হাসান :

ঢালিউডের নায়ক শাকিল খান জানিয়েছেন, সুপারস্টার শাকিব খানের নামকরণের পেছনে পরিচালক সোহানুর রহমান সোহানের এক সিদ্ধান্ত ভূমিকা রেখেছিল। ব্যক্তিগত মনোমালিন্যের কারণেই নাম পরিবর্তনের ঘটনা ঘটে বলে দাবি তাঁর।

ছবিতে শাকিব খান – ঢাকা ট্রিবিউন

সম্প্রতি দেওয়া এক মন্তব্যে শাকিল খান বলেন-“আমার মতো শাকিব খানকেও সোহান ভাই সিনেমায় এনেছিলেন। তখন আমার সঙ্গে সোহান ভাইয়ের কিছু মনোমালিন্য হয়েছিল। রাগ করে তিনি ‘মাসুদ রানা’ নাম পরিবর্তন করে শাকিবের নাম রাখেন ‘শাকিব খান’। পরে আমাকে ফোন করে বললেন-‘তোর নাম মাসুদকে দিয়ে দিছি।’”তবে শাকিবের নামকরণকে ‘বিশেষ সুবিধা’ হিসেবে দেখার সুযোগ নেই বলেও জানান তিনি। বরং শাকিবের সাফল্যের পেছনে যে কঠোর পরিশ্রম ও দীর্ঘ সময়ের সংগ্রাম আছে, সেটাই তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।শাকিলের ভাষায়- “নাম দিয়েই কেউ বড় হয় না। শাকিব আজ যে জায়গায়-এটা তার নিজের প্রতিভা, ধারাবাহিক পরিশ্রম আর কাজের প্রতি একাগ্রতার ফল। আশা করি সামনে আরও বড় অর্জন করবে।”

ছবিতে শাকিল খান – মাইটিভি

ইন্ডাস্ট্রির বাণিজ্যিক নায়ক হিসেবে দুই দশকেরও বেশি সময় ধরে শাকিব খান শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। নিয়মিত শুটিং, শারীরিক ফিটনেস বজায় রাখা, নতুন অভিনয়শৈলী শেখা এবং প্রযোজনা-সবকিছু মিলিয়ে তাঁকে পরিশ্রমী শিল্পী হিসেবেই দেখেন সহকর্মীরা। প্রযোজক ও পরিচালকদর একটি অংশ প্রায়ই উল্লেখ করেন, শুটিং সেটে সময়নিষ্ঠা, কাজের প্রতি শৃঙ্খলা এবং প্রচারের সময় নিজের উপস্থিতি-এসব কারণে তিনি অন্যদের থেকে আলাদা।আর বর্তমানে ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় পার করছেন শাকিব খান।নিজেকে এমন অবস্থানে নিয়ে গেছেন যে,যেকোনো সিনেমা হিট হওয়ার জন্য তাঁর নামটাই যথেষ্ট।

ছবিতে শাকিব খান – আইএমডিবি

শাকিল খানের মন্তব্যে নামকরণের বিষয়টি নতুন করে আলোচনায় এলেও, শাকিবের দীর্ঘ ক্যারিয়ারের মূল ভিত্তি হিসেবে পরিশ্রম ও পেশাদারিত্বকেই সামনে আনছেন তিনি।ঘটনা সম্পর্কে শাকিব খান বা পরিচালক সোহানুর রহমান সোহান এখনো কোনো মন্তব্য করেননি।