যুক্তরাষ্ট্রে একসাথে দেখা মিললো শাবনূর,মৌসুমী ও অমিত হাসানের! কি কারণে তাদের এই পুনর্মিলন?

ফারহান তানভীর :

সোনালি দিনের ঢালিউডে তারা ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই নাম-মৌসুমী ও শাবনূর। রুপালি পর্দায় দীর্ঘদিনের প্রতিযোগিতা থাকলেও বাস্তব জীবনে তাদের সম্পর্ক বরাবরই ছিল বন্ধুত্ব ও আন্তরিকতায় ভরপুর। সম্প্রতি যুক্তরাষ্ট্রে এই দুই জনপ্রিয় নায়িকার আবেগঘন পুনর্মিলনের মুহূর্ত ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

শাবনূরের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে

গত ১৭ ডিসেম্বর ছিল চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। বর্তমানে তিনি অবস্থান করছেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের বাসায়।শাবনূরের আমেরিকায় আসার খবর পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি মৌসুমী। কয়েক বছর ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী। প্রিয় সহকর্মীর আগমনের সংবাদ পেয়ে একগুচ্ছ ফুল নিয়ে অমিত হাসানের বাসায় হাজির হন তিনি।দীর্ঘদিন পর একে অপরকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই তারকা। ভালোবাসায় জড়িয়ে ধরেন তারা, চোখেমুখে ফুটে ওঠে পুরোনো দিনের অগণিত স্মৃতি।

শাবনূরের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে

এই বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শাবনূর নিজেই।ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে শাবনূর লেখেন,‘অনেক দিন পর মৌসুমী আপুর সাথে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’উল্লেখ্য, ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটে মৌসুমীর। একই বছর পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন শাবনূর। পরের বছর ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ-শাবনূর জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়।

শাবনূরের ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে

দুই দশকের বেশি সময় ধরে ঢালিউড শাসন করা এই দুই নায়িকার এমন পুনর্মিলন তাই শুধু একটি দেখা নয়-এ যেন বাংলা সিনেমার সোনালি দিনের এক আবেগী ফিরে দেখা।