রাফসান হক :
বিশ্ববিখ্যাত ক্যারিবিয়ান পপ তারকা রিহানা আবারও আলোচনায়। তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সন্তানের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেছেন এ সঙ্গীত তারকা। নবজাতক কন্যার নাম রেখেছেন রকি ইরিশ মায়ার্স। ছবিগুলো প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন মন্তব্য বাক্স।

রিহানা শুধু গায়িকা হিসেবেই নয়, একজন সফল ব্যবসায়ী ও ফ্যাশন আইকন হিসেবেও পরিচিত। তবে আমাদের দেশের বেশিরভাগ মানুষ রিয়ানাকে চিনতে শুরু করেন ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে। সেখানেই তার গান ও উপস্থিতি আলোচনায় আসে, যা বাংলাদেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছেও বেশ সাড়া ফেলে।

রিহানার সংগীতজীবন বরাবরই ব্যস্ততায় ভরা। মাতৃত্বের দায়িত্ব সামলেও তিনি সময় বের করেছেন পরিবার ও ক্যারিয়ারকে সমানভাবে এগিয়ে নিতে। তার প্রতিটি নতুন খবরই ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। তৃতীয়বার সন্তানের মা হওয়ার খবর এবং কন্যা রকি ইরিশ মায়ার্সের জন্মও তার ব্যতিক্রম নয়।

রিহানা বর্তমানে পরিবারকে সময় দিলেও শিগগিরই নতুন প্রজেক্টে ফিরবেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে আভাস পাওয়া গেছে। তবে আপাতত মাতৃত্বের আনন্দে মেতে আছেন তিনি।