কি এমন করলেন মাধুরী দীক্ষিত-যাতে মুগ্ধ অভিনেতা শাশ্বত চ্যাটার্জি!

মেহেদী হাসান :

মাধুরী দীক্ষিত-নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক অনন্য গ্রেস, নিখুঁত নাচ আর সময়কে অতিক্রম করে থাকা এক সুপারস্টার ইমেজ। কিন্তু পর্দার বাইরের মাধুরী কেমন? সেই প্রশ্নের উত্তরই যেন হঠাৎ করে সামনে এনে দিলেন টালিগঞ্জের শক্তিশালী অভিনেতা শাশ্বত চ্যাটার্জি।সম্প্রতি এক বিজ্ঞাপনী শুটিংয়ে মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শাশ্বত বললেন এমন এক কথা, যা ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির অন্দরে আলোচনার জন্ম দিয়েছে।

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত – গোলযোগ

তাঁর ভাষায়, “মাধুরী দীক্ষিতকে দেখেছি-পোশাক বদলানো আর বাথরুমে যাওয়া ছাড়া তিনি মেকআপ ভ্যানে যানই না। সেটে এসে নিজের কাজ নিজেই করেন। অথচ আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনেতা-অভিনেত্রীদের ভ্যান থেকে ডেকে আনতেই চারজন লোক লাগে।”এই একটি মন্তব্যেই যেন দুই ইন্ডাস্ট্রির কাজের সংস্কৃতির ফারাকটা স্পষ্ট হয়ে উঠেছে। বলিউডের একজন লেজেন্ড, যাঁর ঝুলিতে অসংখ্য ব্লকবাস্টার, আন্তর্জাতিক খ্যাতি আর কয়েক দশকের ক্যারিয়ার-তিনি যদি এতটা পেশাদার ও সহজ থাকতে পারেন, তাহলে প্রশ্ন উঠছে, তারকাখ্যাতি আসলে কাকে বলে?

টালিউড অভিনেতা শাশ্বত চ্যাটার্জি – গুজরাট টকিজ

শাশ্বতের এই অভিজ্ঞতা শুধুই ব্যক্তিগত মুগ্ধতা নয় বরং একধরনের আত্মসমালোচনাও। তিনি ইঙ্গিত দিয়েছেন, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সময় স্টারডম মানে হয়ে দাঁড়ায় অপ্রয়োজনীয় আড়ম্বর, ভ্যান-সেন্ট্রিক অহং আর সেটে দেরিতে আসার সংস্কৃতি। কাজের চেয়ে “ভাব”টাই যেন বড় হয়ে ওঠে।অন্যদিকে মাধুরী দীক্ষিতের আচরণ প্রমাণ করে দেয়, প্রকৃত তারকা সেই-ই, যিনি নিজের কাজকে সম্মান করেন। যিনি জানেন, শুটিং সেটে সময়, শৃঙ্খলা আর সহকর্মীদের প্রতি সম্মানই আসল বিলাসিতা। মেকআপ ভ্যানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা নয়।এই অভিজ্ঞতা শেয়ার করে শাশ্বত চ্যাটার্জি যেন নীরবে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন পুরো ইন্ডাস্ট্রির দিকে-তারকা হতে গেলে কি সত্যিই এত লোক, এত ডাকাডাকি, এত অহং দরকার? নাকি তারকাখ্যাতির আসল মানে হলো দায়িত্ববোধ আর পেশাদারিত্ব?

অভিনেত্রী মাধুরী দীক্ষিত – আইএমডিবি

মাধুরী দীক্ষিত হয়তো সেই দিন কোনো বড় বক্তব্য দেননি, কোনো উপদেশও দেননি। কিন্তু তাঁর কাজের ধরন, সেটে উপস্থিতি আর সাধারণ আচরণ দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন-স্টারডম চিৎকার করে দেখাতে হয় না, সেটা নীরবেই বোঝা যায়।আর সেই নীরব শিক্ষাটাই হয়তো শাশ্বত চ্যাটার্জির মাধ্যমে আজ আলোচনায় উঠে এলো-যা শুধু প্রশংসা নয়, বরং আমাদের ইন্ডাস্ট্রির জন্যও এক আয়নার মতো।